সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী বাংলাদেশ পরিকল্পনা গবেষণা সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলন আজ শনিবার শেষ হবে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনারকক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম সম্মেলনের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ও সম্মেলনের আহ্বায়ক এম শফিক-উর রহমান প্রমুখ।