সম্মেলন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ হরিনাম প্রচারসংঘ, নয়ন যোগী আশ্রম ও মানবকল্যাণকামী অনাথালয়ের তিন দিনের ৪৪তম সনাতন ধর্মীয় সম্মেলন গত মঙ্গলবার রাতে শেষ হয়েছে। উপজেলার চণ্ডীগড়ে নয়ন যোগী আশ্রম প্রাঙ্গণে মানবকল্যাণকামী অনাথালয় এ সম্মেলনের আয়োজন করে। গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস এ সম্মেলনের উদ্বোধন করেন। ওই দিন প্রধান অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান। অনুষ্ঠানের দ্বিতীয় দিন হয় কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষ দিন মঙ্গলবার সন্ধ্যায় হয় আচার্য দীনেশ চন্দ্র সেনের জীবনীর ওপর আলোচনা।