প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এনসিবিই) সম্মেলন গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলনে বিভিন্ন বিষয়ের গবেষকেরা ১৭টি গবেষণাপত্র উপস্থাপন করেন। এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘কপিং ইমার্জিং বিজনেস চ্যালেঞ্জ’। অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান লাইব্রেরি হলে অনুষ্ঠিত এ সম্মেলনে চিফ পেট্রোন ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী।