প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আদিবাসী ফোরামের জেলা শাখার দ্বিতীয় সম্মেলন সম্পন্ন হয়েছে। উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারের ধানহাটিতে গত শুক্রবার এ সম্মেলন হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা। সভাপতিত্ব করেন জেলা আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সুশীল কুমার মাহাতো। বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মাহাতো, যুগ্ম সাধারণ সম্পাদক পল্লব চাকমা, সোনাখাড়া ইউপির চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, জেলা আদিবাসী ফোরামের সাংস্কৃতিক সম্পাদক পরেশ চন্দ্র মাহাতো প্রমুখ। সম্মেলনে সুশীল কুমারকে সভাপতি ও রত্নেশ্বর সিংকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।