সম্মেলন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলার কারণে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ও মাস্কা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার ও আগামীকাল বুধবার এ দুটি ইউনিয়নে সম্মেলন হওয়ার কথা ছিল। দলীয় সূত্র জানায়, গত রোববার বিকেলে গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী জসিম উদ্দিন মনকান্দা গ্রামে প্রচারণা চালাতে যান। সেখানে কতিপয় উচ্ছৃঙ্খল কর্মী ও তাঁদের অনুসারীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় তিনি আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে রাতে উপজেলা আওয়ামী লীগ ওই ইউনিয়নের সম্মেলন স্থগিত ঘোষণা করে। এ ছাড়া মাস্কা ইউনিয়নের দলীয় কাউন্সিলরদের নামের চূড়ান্ত তালিকা এখনো উপজেলা নেতাদের কাছে না যাওয়ায় এ ইউনিয়নের সম্মেলনও স্থগিত করা হয়।