সম্মেলন হচ্ছে না ১৩ বছর কার্যক্রমে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছরের বেশি সময় ধরে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের কোনো সমেঞ্চলন হচ্ছে না। সর্বশেষ সমেঞ্চলন হয় ১৯৯৭ সালের ২৭ সেপ্টেম্বর। সে সময় ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটির সভাপতিসহ বিভিন্ন পদে থাকা অন্তত ১০ জন এখন জীবিত নেই। বর্তমানে হাতে গোনা কয়েকজন নেতা-কর্মী দিয়ে দলটির কার্যক্রম চলছে। এতে করে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে।
উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০১ সালের ২৩ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ওরফে জ্যোতি মারা যান। তাঁর মৃত্যুর পর কিছুদিন যেতে না যেতেই নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। তখন এক পক্ষের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান চৌধুরী। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন আরেক সহসভাপতি শওকত আলী আহমেদ। এ বিভেদ মেটাতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রয়াত গোলাম রব্বানী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদাসহ কয়েকজন নেতা-কর্মী ২০০৫ সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে ধরমপাশায় আসেন। তাঁরা দুই পক্ষের নেতা-কর্মীদের নিয়ে দুই দফা বৈঠক করেন। পরে উপজেলা আওয়ামী লীগের আরেক সহসভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদারকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করে কোন্দলের অবসান ঘটানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে দলের কয়েকজন নেতা-কর্মী বলেন, সমেঞ্চলন না হওয়ায় দলীয় কার্যক্রম পরিচালনার জন্য যোগ্য কান্ডারি বেরিয়ে আসছে না। এখন যাঁরা নেতৃত্বে আছেন, তাঁদের অনেকেই আখের গোচাতে ব্যস্ত। সংগঠনকে গতিশীল করতে দ্রুত সমেঞ্চলন করা প্রয়োজন।
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এ বিলকিছ জানান, যথাসময়ে সমেঞ্চলন না হওয়ায় দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন হচ্ছে না। ওই কমিটির অন্তত ১০ জন নেতা অনেক আগেই মারা গেছেন। ওই কমিটির ১০ থেকে ১৫ জন এখন রাজনীতিতে সক্রিয়। এ অবস্থায় দলের কার্যক্রম চললেও নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা নেই।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাই তালুকদার জানান, অনেক দিন ধরে সমেঞ্চলন না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে অনেকটা একঘেয়েমিভাব চলে এসেছে। সংগঠনের কাজকর্মে নেতা-কর্মীদের উপস্থিতি দিন দিন কমছে। এ অবস্থায় দলটির কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার জানামতে ধরমপাশায় আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ভালোই চলছে। এ ছাড়া সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই আপাতত এ উপজেলায় সমেঞ্চলন করার কোনো পরিকল্পনা আমাদের নেই।’