সম্মেলনকক্ষের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সিভিল সার্জন কার্যালয়ে গতকাল শনিবার সম্মেলন কক্ষের উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এ উপলক্ষে বেলা ১১টার দিকে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুরের সিভিল সার্জন মোশায়ের উল ইসলাম। সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে সরকার তিনটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এতে গ্রামের প্রান্তিক মানুষেরা ৩০ ধরনের সেবা পাচ্ছে। ক্লিনিকগুলোতে চিকিৎসকেরা নিয়মিত সেবা প্রদান না করলে এবং দায়িত্বে অবহেলা করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।