প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মেলনের এক বছর পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন পেয়েছে। গতকাল সোমবার কমিটির প্রথম বর্ধিত সভা শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গত বছরের ১৫ নভেম্বর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল।
সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম সেলিম চৌধুরী। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীসহ কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।
জানতে চাইলে মোহাম্মদ একরামুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, নতুন কমিটি অনুমোদনের পর গতকাল প্রথম বর্ধিত সভা হয়েছে। সভায় পৌর নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত হয়েছে।