সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে প্রকাশ্যে দুই ভাগ হয়েছে। গতকাল শনিবার সন্দ্বীপে একপক্ষ ত্রি-বার্ষিক সম্মেলন আয়োজন করে। এ ঘটনায় চট্টগ্রাম প্রেসক্লাবে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়কের নেতৃত্বে আরেকটি পক্ষ সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানায়।গতকাল সকালে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ প্রকৌশলী মোশাররফ হোসেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মো. শাহাজাহান বক্তব্য দেন।