সময় এলেই বোঝা যাবে কোন জোটে যাব: কাদের সিদ্দিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম জোটে যাওয়া প্রসঙ্গে বলেছেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে আলাপ করেছি। সময় এলেই বোঝা যাবে কোন জোটে যাব।’ কাদের সিদ্দিকী গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে সাহাপাড়া মধ্যপাড়া গ্রামের সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।