সময় কম, তাই দলগুলোকে চিঠি দেয়নি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়স্বল্পতার কারণে নির্বাচন কমিশন গঠনের জন্য মনোনীত ব্যক্তির নাম চেয়ে রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিতে পারেনি অনুসন্ধান কমিটি। এর বদলে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে নাম দেওয়ার আহ্বান জানানো হয়।গতকাল বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এতে আরও বলা হয়, ‘অনুসন্ধান কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের সুপারিশ করার বাধ্যবাধকতা রয়েছে। এ কারণেই সংলাপে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম সংগ্রহের জন্য চিঠি দেওয়া সম্ভব হয়নি। এর বদলে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নাম চাওয়া হয়েছে।’তথ্য বিবরণীতে বলা হয়, গণমাধ্যমে বিষয়টি অবহিত হয়ে প্রতিটি রাজনৈতিক দল ২৯ জানুয়ারি বেলা তিনটার মধ্যে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে অনধিক পাঁচটি নাম পাঠাবে বলে কমিটি আশা করে।গত বুধবার অনুসন্ধান কমিটির প্রথম বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঁচটি করে নাম চাওয়া হয়। কেবল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেওয়া দলগুলোই নাম দিতে পারবে।