সময় টেলিভিশনে ২৬ মার্চ থেকে 'মুক্তিযুদ্ধকে জানো'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর লক্ষ্য নিয়ে ২৬ মার্চ থেকে বেসরকারি টেলিভিশন সময় সংবাদে শুরু হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধকে জানো’। এর পর থেকে অনুষ্ঠানটি প্রতি শুক্রবার সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে।
গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানটির সম্প্রচারের তারিখ ও সময় ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, একাত্তরের রণাঙ্গন, বধ্যভূমি, গণকবর, টর্চার সেলের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রচারের আড়ালে থাকা মুক্তিযোদ্ধাদের সামনে নিয়ে আসা হবে। বিজ্ঞপ্তি।