সময় পেছাতে দুদককে চিঠি মুসা বিন শমসেরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিজ্ঞাসাবাদের সময় পেছাতে দুদককে চিঠি দিয়েছেন বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের। চিঠিতে তিনি ‘মৃত্যু আতঙ্কে’ (ডেথ ফোবিয়া) ভুগছেন বলে জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার এ বিষয়ে চিকিৎসকের সনদ যুক্ত করে দুদককে চিঠি দিয়েছেন। চিঠিতে তাঁকে জিজ্ঞাসাবাদের সময় দুই থেকে তিন মাস পেছানোর আবেদন করা হয়েছে। দুদকের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বুধবার মুসা বিন শমসেরকে তৃতীয়বারের মতো জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারিত ছিল। তিনি হাজির হতে পারছেন না বলে জানিয়েছেন।
মুসা বিন শমসেরের আবেদনটি দুদকে জমা দিয়ে তাঁর মালিকানাধীন জনশক্তি প্রতিষ্ঠান ড্যাটকোর উপমহাব্যবস্থাপক এ টি এম মাহবুব মোর্শেদ বলেন, ‘স্যার (মুসা বিন শমসের) কমপক্ষে দুই থেকে তিন মাস সময় পেছানোর আবেদন করেছেন।’