সময় পেল পিবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪২২ সনে বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় দায়ের করা মামলায় আগামী ২ আগস্ট অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। গতকাল রোববার এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। গতকাল তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মহানগর হাকিম এ কে এম মাঈনুদ্দিন সিদ্দিকী এ তারিখ ধার্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত ওই ঘটনায় শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করে। পুলিশ এ মামলায় চূডান্ত প্রতিবেদন দিলেও পরে আবার পুনরুজ্জীবিত করে।