সময় বাড়ল দুই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন জমা দেওয়ার শেষ সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। এর ফলে ২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান বলেন, ভর্তি পরীক্ষার আবেদনের পূর্বনির্ধারিত শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর। কিন্তু ওই দিন শুক্রবার ও পরদিন শনিবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় আগামী ২ অক্টোবর রোববার পর্যন্ত আবেদন করার সময় বাড়ানো হয়েছে। ওই দিন বিকেল পাঁচটা পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন আগের নিয়মানুযায়ী দাখিল করা যাবে। গতকাল বিকেলে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।