সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির খাজনা পরিশোধের জন্য ভূমি উন্নয়ন করমেলার সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। আগামীকাল রোববার বিকেল পাঁচটা পর্যন্ত মেলা চলবে। চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় চান্দগাঁও সার্কেল ভূমি কার্যালয়ে এ মেলা চলছে। এই সার্কেলের আওতাধীন ভূমিমালিকেরা মেলায় এসে সহজে ভূমি কর পরিশোধ, নামজারির আবেদনসহ বিভিন্ন ধরনের সেবা পাচ্ছেন। ১৩ জুলাই থেকে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন করমেলা শুরু হয়। মেলার আয়োজক চান্দগাঁও সার্কেল ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার মো. রুহুল আমীন প্রথম আলোকে বলেন, ভূমিমালিকদের অনুরোধে মেলার সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।