সময় বাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্‌যাপন উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত দুর্নীতিবিরোধী কার্টুন ও রচনা প্রতিযোগিতার সময় আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই প্রতিযোগিতার বিষয় ‘দুর্নীতির বিরুদ্ধে এক সাথে’। কার্টুন ও রচনা প্রতিযোগিতা আলাদাভাবে দুটি বিভাগে আয়োজিত হবে। ‘ক’ বিভাগে ১৩ থেকে ১৮ বছর বয়সী ও ‘খ’ বিভাগে ১৯ থেকে ২৫ ব­ছর বয়সীরা অংশ নিতে পারবেন। টিআইবির ওয়েবসাইট (www.ti‍-bangladesh.org) ও ফেসবুকে টিআইবির পেজে (www.facebook.com/TIBangladesh) প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে। বিজ্ঞপ্তি