সময় বাড়ালো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশ তোলার সময় ধার্য ছিল ১৯ আগস্ট পর্যন্ত। বিশেষ বিবেচনায় জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তোলার সময়সীমা ২৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। যেসব শিক্ষক-কর্মচারী জুন মাসের বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারেননি, তাঁরাও ওই সময়ের মধ্যে তা তুলতে পারবেন। তথ্যবিবরণী।