সময় শেষ, তবু ভোট গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট গ্রহণের শেষ সময় বিকেল চারটা পার হওয়ার পরও মেহেরপুর সদর উপজেলার রাইপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। চারটা ২০ মিনিটে দেখা গেছে, ভোট দিয়ে বের হয়ে আসছেন ভোটার আনারুল হোসেন। তিনি বলেন, ‘ভোট দেওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু আমদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের লোকজন জোর করে কেন্দ্রে এনে নৌকায় ভোট দিয়ে নিল।’ তিনি জানান, তাঁর মতো প্রায় ৫০ জন লোক নির্দিষ্ট সময়ের পরেও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
এ ব্যাপারে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পোলিং কর্মকর্তা ও এজেন্টদের অনুরোধের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের পরেও ১৫-২০ জন ভোটারকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে, সেগুলো জাল ভোট নয়।