সময়মতো সুরক্ষিত বাঁধ নির্মাণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাড়ভাঙা পরিশ্রম করে ফসল ফলাই/অকাল বন্যা এসে বাঁধ ভেঙে ফসল তলায়/কৃষক বাঁচাতে এবার সময়মতো বাঁধ চাই’—এ রকম গান, কবিতা আর আলোচনায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃষকেরা সময়মতো হাওর রক্ষা বাঁধ নির্মাণের দাবিতে গত বুধবার সমাবেশ করেছেন। নলুয়ার হাওরপাড়ের হলদিপুর গ্রামের মাঠে আয়োজিত এ সমাবেশে কৃষকেরা তাঁদের দুঃখ-কষ্টের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, সময়মতো ফসল রক্ষা বেড়িবাঁধগুলো সঠিকভাবে নির্মাণ ও ভরাট হওয়া নদীগুলো খনন না করলে নলুয়ার হাওর বাঁচানো যাবে না। আগামী ফসল ঘরে তুলতে আশুকরণীয় নির্ধারণে কৃষক অধিকার সমাবেশ নামে এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় আইডিয়া ও গ্রিড নামের দুটি সংগঠন যৌথভাবে এর আয়োজন করে। এতে উপজেলার হাওরপাড়ের সহস্রাধিক কৃষক অংশ নেন।