সময়সীমা বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জসীম পল্লিমেলার সময়সীমা আরও সাত দিন বাড়ানো হয়েছে। পল্লিকবি জসীমউদ্দীনের বাড়িসংলগ্ন জসীম উদ্যানে গত ২৫ জানুয়ারি থেকে পক্ষকালব্যাপী এ মেলা শুরু হয়। জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন গত শনিবার রাতে জরুরি সভা করে মেলার সময়সীমা সাত দিন বাড়িয়েছে।  ফরিদপুর অফিস