প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. দলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ভর্তি ফরম পূরণ করার সময়সীমা দেওয়া হয়েছিল। এই সময়সীমা ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা