সময়সূচির পরিবর্তন চেয়েছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আইন সংস্কারের বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের সময়সূচি পরিবর্তন করার আবেদন করেছে আওয়ামী লীগ। কমিশনের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৯ জুন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ অনুষ্ঠানের কথা রয়েছে। ওই দিন জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেট পেশ করা হবে। তাই আওয়ামী লীগ সময়সূচির পরিবর্তন চেয়েছে।