সরকার অনুমতি না দেওয়ায় জনসম্পদ পাঠানো যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বিদেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা জনসম্পদ পাঠানোর উদ্যোগ নিয়েছিলাম। সব কাজ আমরা ঠিকঠাক করেও ফেলেছিলাম। কিন্তু সরকার অনুমতি না দেওয়ায় আমাদের সে উদ্যোগ সফল হয়নি। এতে আমরা আশাহত হলেও হাল ছাড়িনি।’ তিনি বলেন, ‘আমরা সরকারের অনুমতি পাওয়ার চেষ্টা করে যাচ্ছি। আশা করি, সফল হব।’গত শনিবার দুপুরে ফরিদপুর শহরের কবি জসীমউদ্দীন হলে ‘মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের সাথে গ্রামীণ ব্যাংক ফরিদপুর জোনের সহকর্মীদের বৈঠক’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।