জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বর্তমান সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েও পাতানো নির্বাচন করতে চায়। যা জাতিকে জন্য নতুন করে রাজনৈতিক-শাসনতান্ত্রিক সংকটে ফেলবে। এটা কারও কাম্য নয়।আ স ম আবদুর রব গতকাল সোমবার সন্ধ্যায় নোয়াখালী সদর উপজেলা জেএসডির সমেঞ্চলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, জোট সরকার সংবিধানের ১৫তম সংশোধনী এনে নিজেরাই সংবিধানকে অকার্যকর ও অসহায় করে ফেলেছে। তিনি আরও বলেন, রাষ্ট্র গঠনে বিদ্যমান সংবিধানের কোনো দিকনির্দেশনা নেই, বরং অসংগতি-ত্রুটিপূর্ণ-বিরোধপূর্ণ ধারা-উপধারা যুক্ত করে সাংবিধানিক চেতনা বিনষ্ট করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সম্পূর্ণ উপেক্ষা করে সংবিধানের ১৫তম সংশোধনী জাতির জন্য আত্মঘাতী।নোয়াখালী টাউন হলে অনুষ্ঠিত এ সমেঞ্চলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা জেএসডির সভাপতি ইকবাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক কাউসার নিয়াজী, জেলা সাংগঠনিক সম্পাদক নূর রহমান, মোহামঞ্চদউল্লা, মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।