সরকার অনৈতিক কাজের 'এক্সপার্ট': হান্নান শাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলননে বক্তব্য দেন হান্নান শাহ। তিনি দক্ষিণে দলটির নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন হান্নান শাহ। ছবি: ফোকাস বাংলা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলননে বক্তব্য দেন হান্নান শাহ। তিনি দক্ষিণে দলটির নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন হান্নান শাহ। ছবি: ফোকাস বাংলা

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয়-সমর্থিত প্রার্থীদের এজেন্টদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার সব ধরনের অনৈতিক কাজের এক্সপার্ট (বিশেষজ্ঞ)।’

আজ রোববার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন হান্নান শাহ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। দক্ষিণে দলটির নির্বাচন সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন হান্নান শাহ।

বিএনপি-সমর্থিত প্রার্থীদের নির্বাচনী এজেন্টরা নিজেদের নাম প্রত্যাহার করে নিচ্ছেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে হান্নান শাহ বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তবে সরকার সব ধরনের অনৈতিক কাজে এক্সপার্ট (বিশেষজ্ঞ)। নির্বাচন কমিশনে থাকা আমাদের এজেন্টদের নামের তালিকা চুরি করে তাঁদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি ধামকি দেওয়া হচ্ছে।’

এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন হওয়ার বিষয়ে বিএনপির ভরসা কী-এমন প্রশ্নের জবাবে হান্নান শাহ বলেন, ‘আমাদের ভরসা আল্লাহ, দলীয় নেতা-কর্মী ও ভোটাররা।’

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি বলে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। ভোটকেন্দ্রে যাতে সুষ্ঠু পরিবেশ থাকে, সে জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান তিনি।

মির্জা আব্বাস ভোট দেবেন কি না-সাংবাদিকের এমন প্রশ্নে হান্নান শাহ বলেন, হাইকোর্টে আগামীকাল তাঁর (আব্বাস) জামিন আবেদনের শুনানি রয়েছে। জামিন পেলে ভোট দিতে যাবেন তিনি। না পেলে যাবেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

আরও জানতে পড়ুন: