সরকার আলেমদের পায়ে শেকল পরাতে চাচ্ছে: আহমদ শফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬-এর মাধ্যমে সরকার কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে চায় বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী। তিনি বলেন, কয়েকটি সংস্থার লোকজন আলেমদের নেতৃস্থানীয় কারও কারও কাছে কওমি শিক্ষাকে সরকারি স্বীকৃতি দেওয়ার টোপ দিয়ে আলেমদের পায়ে শেকল পরাতে চাচ্ছে।
গতকাল বুধবার বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এক বৈঠকে বোর্ডের সভাপতি শাহ আহমদ শফী এসব কথা বলেন। গণমাধ্যমে হেফাজতে ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহমদ শফীর এ বক্তব্য তুলে ধরা হয়।
চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালকের কার্যালয়ে এ বৈঠকে আহমদ শফী অভিযোগ করেন, এই তৎপরতা উলামা-মাশায়েখ, মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও তৌহিদি জনতা কখনোই সফল হতে দেবে না।