সরকার উৎখাতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এ জন্য বিএনপি-জামায়াত বিদেশিদের সঙ্গে হাত মিলিয়েছে।
গতকাল শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে নাসিম এসব কথা বলেন। মহান মে দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগ এই সমাবেশের আয়োজন করে।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে বারবার নির্বাচিত করতে জনগণের প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম। তিনি বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন।