সরকার এই পরীক্ষায় পাস করলে দেশ বেঁচে যাবে: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পৌরসভা নির্বাচনে সরকারের আবার অগ্নিপরীক্ষা হবে’ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার এই পরীক্ষায় পাস করলে দেশ বেঁচে যাবে।
গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন। তিনি গত এপ্রিলে অনুষ্ঠিত চট্টগ্রাম ও ঢাকার দুই সিটি নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ওই পরীক্ষায় তারা ফেল করেছে। সবাই আশা করে, এবারের এই পরীক্ষায় তারা পাস করবে। তাতে দেশ বেঁচে যাবে, গণতন্ত্র ফিরে আসবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের সভাপতিত্বে আলোচনায় আরও অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রমুখ।