সরকার একতরফা নির্বাচনের নীলনকশা প্রণয়ন করেছে:

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী দাবি করেছে, সরকার আধিপত্যবাদী শক্তির যোগসাজশে ১৮-দলীয় জোটকে নির্বাচনের বাইরে রেখে একতরফা নির্বাচন করার গোপন নীলনকশা প্রণয়ন করেছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে তা জাতির সামনে প্রকাশ হয়েছে।

গতকাল শনিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ দাবি করেন। গত শুক্রবার এক অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। কেউ আসুক আর না আসুক, নির্বাচন হবেই’ এবং গত মঙ্গলবার যুবলীগের এক ইফতার অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আমার কাছে তথ্য আছে, আগামী নির্বাচনে আওয়ামী মহাজোট ক্ষমতায় আসবে।’ এ দুই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জামায়াতের দেওয়া বিবৃতিতে দাবি করা হয়, নাসিম ও জয়ের বক্তব্য একই সূত্রে গাঁথা।