সরকার একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিচার বিভাগকে ব্যবহার করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। সৃষ্টি করা হয়েছে সাংবিধানিক সংকট। এ অবস্থার উত্তরণে পেশাজীবীদের আন্দোলন গড়ে তুলতে হবে। জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘জাতীয় স্বার্থে শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় ফখরুল ইসলাম এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, দেশের”অর্থনীতি সংকটজনক। ব্যাংকগুলোতে তারল্য সংকট প্রকট। রেমিট্যান্স (প্রবাসী-আয়) ক্রমশ হ্রাস পাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। এ থেকে উত্তরণে সরকারের কোনো মাথাব্যথা নেই। তারা (সরকার) বিরোধী দলকে দমন-নির্যাতনে ব্যস্ত। গতকাল গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রস্তাবিত নারীনীতিতে নতুন কী সংযোজিত হচ্ছে, তা সরকারের স্পষ্টভাবে ব্যাখ্যা করা উচিত। মির্জা আলমগীর বলেন, সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদিত নারীনীতির বিরুদ্ধে কয়েকটি রাজনৈতিক দল ও ইসলামী সংগঠন আন্দোলনের নানা কর্মসূচি পালন করছে। একটি জোটের পক্ষ থেকে হরতাল আহ্বান করা হয়েছে।