প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার ও নির্বাচন কমিশন (ইসি) গণতন্ত্র হত্যার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল রোববার এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ইসি একতরফা প্রহসনের নির্বাচনী তফসিল ঘোষণার যে অপচেষ্টা চালাচ্ছে, তা দেশকে সংঘাত-সংঘর্ষের দিকে ঠেলে দেবে। তফসিল ঘোষণা করা হলে জনগণ প্রতিরোধ করবে। আওয়ামী লীগ তার দলীয় লোকদের নিয়ে মন্ত্রিসভা পুনর্গঠন করে যে প্রহসনের নির্বাচন আয়োজন করতে যাচ্ছে, তা বাস্তবায়ন করতে পারবে না।