সরকার ও এডিবির কারিগরি উন্নয়ন প্রকল্পের আওতায় পঞ্চগড় পৌরসভাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আট বছর মেয়ািদ দুই হাজার ৬০০ কোটি টাকার কারিগির সহায়তা প্রকল্পের আওতায় আনা হয়েছে পঞ্চগড় পৌরসভাকেও৷ পঞ্চগড় পৌরসভা চত্বরে গতকাল বৃহস্পতিবার পৌরসভা ভিশনিং নামক অনুষ্ঠানে প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম আকন্দ এ তথ্য জানান৷
পৌর মেয়র তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন৷ বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক, প্রকল্পের উপ-দলনেতা দেলোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত৷
সরকার ও এডিবির তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় পঞ্চগড় পৌরসভা তাদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে৷ সে লক্ষ্যেই গতকাল পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজন করে৷ এ সময় প্রকল্প পরিচালক শফিকুল বলেন, দেশের ৩০টি পৌরসভার জন্য ২০১৩ থেকে ২০১৯-২০ সাল মেয়াদি এ কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় পঞ্চগড় পৌরসভাকেও আনা হয়েছে৷ তিনি আরও বলেন, এখানে প্রকল্পের অধীনে সড়ক, ড্রেন, বাস টার্মিনাল, কসাইখানা, গণশৌচাগার, পৌর মার্কেট, কাঁচাবাজার, মিলনায়তন নির্মাণ, পানি সরবরাহ-ব্যবস্থা, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও বস্তি উন্নয়ন করা হবে।