প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, ‘দেশে যে উন্নয়ন চলছে, তার ধারা অব্যাহত রাখতে হবে। এর পূর্ব শর্ত হলো “গণতন্ত্র”। এই গণতন্ত্রকে সুসংহত রাখতে সরকারের সঙ্গে এনজিওগুলোকে পারস্পরিক সমন্বয় বজায় রাখতে হবে। তবেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’
গতকাল সোমবার দুপুরে রাজশাহীর নানকিং দরবার হলে এনজিও ব্যুরোর এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় গওহর রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে, কিন্তু যে হারে উন্নয়ন হয়েছে, সে হারে তা প্রচার হয়নি। তাই সরকারের প্রত্যেক ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে এখন নিজ নিজ অবস্থান থেকে উন্নয়নের প্রচার করতে হবে। এর জন্য গুড গভর্ন্যান্স বা সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
গওহর রিজভী আরও বলেন, ‘বাংলাদেশ সরকারের অন্যতম সহযোগী হিসেবে বর্তমানে এনজিওগুলো কাজ করছে। দেশ ও জনগণের উন্নয়নের জন্য সরকার, এনজিও এবং সুশীল সমাজকে তাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিভিন্ন উন্নয়নকাজের ক্ষেত্রে দাতারা সাহায্য-সহযোিগতা করে থাকেন। সেই কাজের মধ্যে অবশ্যই স্বচ্ছতা, জবাবদিিহ ও শুদ্ধাচািরতা বজায় রাখতে হবে।’
সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক নুরুন নবী তালুকদার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও ব্যুরো পরিচালক আবদুস সালাম। এ ছাড়া স্থানীয় কর্মকর্তারা এতে বক্তব্য দেন।