সরকার ও বিরোধী দল সমর্থক আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নিয়োগকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছেন সরকার ও বিরোধী দল সমর্থক আইনজীবীরা। গতকাল রোববার দুপুরে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।গত ১২ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এক সভায় বিচারপতি মো. মোজাম্মেল হোসেনকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ১৫ মে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কালো পতাকা উত্তোলন এবং প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়। সে অনুযায়ী গতকাল সকালে সমিতির পতাকা স্ট্যান্ড ও কার্যালয়ের সামনে কালো পতাকা টানানো হয়। পরে দুপুরে ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ হয়। এতে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক এম বদরুদ্দোজা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া প্রমুখ বক্তব্য দেন।