প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) মহাসচিব আবদুল জব্বার অভিযোগ করেছেন, প্রস্তাবিত কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ আইনের মাধ্যমে সরকার নিজের লোক বসিয়ে কওমি মাদ্রাসার ওপর খবরদারি করতে চায়। সরকারের এই ‘চক্রান্ত’ রুখে দাঁড়াতে প্রয়োজনে হাজার হাজার লোক জান কোরবানি দিতে প্রস্তুত রয়েছে বলেও দাবি করেন তিনি।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার অদূরে একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আবদুল জব্বার এসব কথা বলেন। তিনি বেফাকের চেয়ারম্যান শাহ আহমদ শফীর পক্ষে এই সংবাদ সম্মেলন করেন।
বেফাকের মহাসচিব বলেন, সরকারের ছলচাতুরী বুঝতে পেরে কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন থেকে এর চেয়ারম্যান শাহ আহমদ শফীসহ অধিকাংশ সদস্য সরে আসেন। তাঁরা এ কমিশন প্রত্যাখ্যান করেন।