সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণসংহতি আন্দোলনের নেতারা বলেছেন, সরকার সীমান্ত নিয়ে চিন্তিত নয়, এ বক্তব্যের মধ্য দিয়ে এই সরকার তার নাগরিকদের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছে। এ বক্তব্য দেওয়ার পর ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে সরকার।গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা এসব কথা বলেন। সীমান্তে বিএসএফের হামলা, অপহরণ, হত্যা ও গুলিবর্ষণের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ডাকা হয়। সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।