সরকার ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল না করে ভোটারবিহীন নির্বাচনের অপচেষ্টা চালাচ্ছে। এতে ব্যর্থ হলে নির্বাচন না দিয়ে গায়ের জোরে অবৈধভাবে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে।গতকাল শনিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এসব কথা বলেন। কেন্দ্রঘোষিত আজকের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান ও গতকাল দলের ছাতক পৌরসভার আমির রেজাউল করিম তালুকদারসহ ১৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।