প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান বলেছেন, ‘আমাদের অঞ্চলে অনেক সমস্যা রয়েছে। প্রথমে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। এরপর আমরা যদি একত্র হই, তবে অবশ্যই সমস্যা দূর করা যাবে। সরকার খুলনার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।’গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ বিপর্যয়: দারিদ্র্য, সংকট এবং সম্ভাবনা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় বেগম মুন্নুজান সুফিয়ান এ কথা বলেন। গ্লোবাল ভিলেজ বাংলাদেশের সহযোগিতায় নারীভিত্তিক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ‘গৃহসুখন’ খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এই সংলাপের আয়োজন করে।