সরকার গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছে: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খন্দকার মোশাররফ হোসেন
খন্দকার মোশাররফ হোসেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একতরফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে সরকার মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে শতাধিক আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি।
আজ শনিবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোশাররফ।
খন্দকার মোশাররফ বলেন, সরকার একতরফা নির্বাচন করছে। এক-তৃতীয়াংশের বেশি আসনে তাদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন। একে নজিরবিহীন ও ন্যক্কারজনক ঘটনা বলে উল্লেখ করেন তিনি।