সরকার গুপ্তহত্যা প্রতিরোধে কঠোর হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে বাংলাদেশে যে ধারাবাহিক গুপ্তহত্যা চলছে, সরকার তা কঠোরভাবে দমন করতে উদ্যোগী হবে বলে মনে করে ভারত সরকার। গতকাল শুক্রবার দুপুরে এ আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনীতি ও তথ্য) রাজেশ উকাই।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার কেন্দ্রীয় কালিবাড়ি আঙিনায় আয়োজিত এক মতবিনিময় সভায় রাজেশ উকাই আরও আশাবাদ ব্যক্ত করেন যে সংখ্যালঘুদের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তা দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নেবেন।
সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভারতীয় এই কূটনীতিক বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে জানিয়েছিলেন, বাংলাদেশকে সঙ্গে নিয়ে ভারত সামনে এগিয়ে যেতে চায়।
কেন্দ্রীয় কালিবাড়ি আঙিনা পরিচালনা পর্ষদের সভাপতি সুনীল কৃষ্ণ কুন্ডুর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সামসুজ্জামান, পৌরসভার মেয়র আবদুল ওহাব খলিফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, বাংলাদেশ বেদান্ত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি কিশোর কুমার সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি মণীন্দ্র চন্দ্র পাল, গলাচিপা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দত্ত প্রমুখ।