সরকার গুম, গ্রেপ্তার করে নৈরাজ্য সৃষ্টি করছে: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, সরকার বিভিন্ন স্থানে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গুম, খুন, গণহারে গ্রেপ্তার, অপহরণ ও সশস্ত্র হামলা চালিয়ে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টি করেছে।
বগুড়ার আদমদীঘির জামায়াত নেতা মইন উদ্দিনকে অপহরণের পর হত্যার প্রতিবাদে গতকাল বুধবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়, জামায়াত নেতা মইন উদ্দিনকে ৮ মার্চ সন্ত্রাসীরা অপহরণ করে। থানায় ডায়েরি করার পরও পুলিশ তাঁকে উদ্ধারের কোনো পদক্ষেপ নেয়নি। ১১ মার্চ রাতে রাজশাহীর মতিহার থানার পদ্মার চর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া গতকাল চট্টগ্রামের লোহাগাড়া ও সীতাকুণ্ডে ১৭ জন, সাতক্ষীরায় তিনজনসহ বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।
বিবৃতিতে জুলুম-নির্যাতন ও ষড়যন্ত্র বন্ধ করে গ্রেপ্তার করা বিরোধী দলের সব নেতা-কর্মীকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।