সরকার চাল ৩২ ও ধান ২৩ টাকা দরে কিনবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার এ বছর কৃষকদের কাছ থেকে সাত লাখ টন ধান ও ছয় লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে। ধান প্রতি কেজি ২৩ টাকা দরে ও চাল প্রতি কেজি ৩২ টাকা দরে কেনা হবে। 

আজ রোববার সচিবালয়ে খাদ্য পরিধারণ ও মূল্যায়ন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সভাপতিত্ব করেন। বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছর সরকার ১ লাখ টন ধান ও ১০ লাখ টন চাল কিনেছিল সরকার। সে বছর ধান ২২ টাকা ও চাল ৩২ টাকা দরে কেনা হয়।