সরকার জনগণকে টেন্ডারবাজি ও সন্ত্রাস উপহার দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী বলেছেন, ক্ষমতায় যাওয়ার আগে আওয়ামী লীগ বলেছিল কম দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য জনগণের কাছে পৌঁছে দেবে। কিন্তু জনগণকে তারা আজ টেন্ডারবাজি আর সন্ত্রাস উপহার দিয়েছে। সাধারণ মানুষকে তারা মিথ্যা আশ্বাস ও ধোঁকা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বালাগঞ্জ বিএনপির উদ্যোগে গতকাল শনিবার ডি এন উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস আলী এসব কথা বলেন।থানা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে এবং আবদুর রশিদ ও জুনেদ আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী, সাবেক সাংসদ দিলদার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল গাফ্ফার প্রমুখ।