সরকার জনগণকে স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, অভিজ্ঞ চিকি ৎসকদের রাজনৈতিক কারণে হয়রানি, বদলি এবং তাঁদের কাজ করতে না দেওয়ায় অনেক বিশেষজ্ঞের মতে দেশে এখন স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। সরকার জনগণকে স্বাস্থ্যসেবা দিতে ব্যর্থ হচ্ছে।গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এ কে মেমোরিয়াল হাসপাতাল লিমিটেডের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে হান্নান শাহ এসব কথা বলেন।এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মান্নান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব মো. জাহিদ, এ কে মেমোরিয়াল হাসপাতালের পরিচালক শফিকুল ইসলাম আকন্দ, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান প্রমুখ।হান্নান শাহ বলেন, কিডনি ব্যবসা প্রতিরোধে সরকার ব্যর্থ হয়েছে। এ ছাড়া প্রতিটি হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সরকারি দলের পেটোয়া বাহিনী এবং তাদের সন্ত্রাসীরা টেন্ডারবাজি করে এমন অবস্থার সৃষ্টি করেছে যে সেখানে কোনো চিকি ৎসকই নিরাপদে জনগণকে সেবা দিতে পারছেন না।