প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, রামপাল চুক্তির মাধ্যমে দেশের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থা ধ্বংসের পরিকল্পনা করে অস্ত্র কিনে প্রতিরক্ষার কথা বলা প্রহসনের শামিল। সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণকেই এর মোকাবিলা করতে হবে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ঢাকা মহানগর শাখার আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ২০ এপ্রিল খুলনায় সুন্দরবন উপকূলীয় মহাসমাবেশের প্রচারণায় গতকাল বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ এখানে বলেন, খুলনা, বরিশালসহ দেশের উপকূলীয় অঞ্চলের ৩৫-৪০ লাখ মানুষ তাঁদের জীবিকার জন্য সুন্দরবনের ওপর নির্ভরশীল। উপকূলীয় মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে এই বনই সুরক্ষা দেয়।