সরকার জরুরি অবস্থা জারির পাঁয়তারা করছে: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে সরকার দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে চায়। সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সরকার দেশে জরুরি অবস্থা আনার পাঁয়তারা করছে।গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তির দাবিতে কেরানীগঞ্জ স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।বিএনপির এই নেতা বলেন, ‘একদিকে হেফাজতে ইসলামকে তাদের কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে সরকার। অন্যদিকে সরকার-সমর্থিত কিছু সংগঠন লংমার্চ প্রতিরোধে হরতাল আহ্বান করেছে।’