প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার কালো আইনে জামায়াত নেতাদের বিচার করে আগামী নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। গতকাল সোমবার বিকেলে রাজধানীর সায়েদাবাদে বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে জামায়াতের নেতারা এ অভিযোগ করেন। দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলামসহ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ গঠনের প্রতিবাদে ঢাকা মহানগর জামায়াত এ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে দলের ঢাকা মহানগর কর্মপরিষদের সদস্য গোলাম মোস্তফা ও আবদুস সবুর, গেন্ডারিয়া থানা কমিটির আমির আবদুল জব্বার, ডেমরা থানার সেক্রেটারি নজরুল ইসলাম প্রমুখ অংশ নেন। সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে মিছিলটি বের হয়ে জনপদ মোড়ে গিয়ে শেষ হয়।