সরকার জামায়াতকে লক্ষ্যভুক্ত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জামায়াতে ইসলামী যেমন এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কাজ করে, তেমনি কেউ এ দেশের ওপর দাদাগিরি করতে চাইলে তার বিরোধিতা করে। এ জন্যই সরকার জামায়াতকে বাধা মনে করে।’গতকাল বৃহস্পতিবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াত সমর্থিত বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত ওলামা সমাবেশে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ কথা বলেছেন। তবে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া জামায়াত কীভাবে এখন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য কাজ করে, সেটা ব্যাখ্যা করেননি তিনি।মকবুল আহমাদ বলেন, ‘সরকার মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে জামায়াতকে লক্ষ্যভুক্ত করেছে। পত্রিকায় দেখলাম সবচেয়ে বেশি যুদ্ধাপরাধী আছে জাতীয় পার্টিতে। আওয়ামী লীগেও আছে কেউ কেউ। সরকার তা বলে না। শুধু জামায়াতের নেতাদেরকে ধরেছে। ... আইনজ্ঞরা বলছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে অভিযোগ গঠনের আগে কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায় না। কিন্তু জামায়াতের নেতাদের বিরুদ্ধে তাই করা হয়েছে। এতেই প্রমাণিত হয়, তাদের (সরকার) অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ।’বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, বিশ্বের অনেক দেশেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে। তাহলে বাংলাদেশে কেন থাকতে পারবে না। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি সরকার সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র সংযোজন করে, তাহলে জনগণ তা মানবে না।সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গিয়েছে, কোরআন-সুন্নাহ-আলেম-ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি দাবি করেন, ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে না দেওয়া কোরআনের আইনের লঙ্ঘন।ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল হালিম বলেন, দেশে এখন ধর্মের নামে রাজনীতি হরণ করার চেষ্টা করা হচ্ছে। ঈমান থাকতে এটা করতে দেওয়া হবে না।