সরকার জিনিসপত্রের দাম কমাতে ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে পারেনি। চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতেও তারা ব্যর্থ হয়েছে। এখন তারা ভারতে গিয়ে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়া এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গতকাল রোববার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। খালেদা জিয়া বলেন, প্রধানমন্ত্রী ভারতে গিয়ে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে এসেছেন। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ জন্য সমমনা দল ও পেশাজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান। তিনি বলেন, জাতীয়তাবাদী ও সমমনা শক্তিগুলোকে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজেপির মহাসচিব শামীম আল মামুন, প্রেসিডিয়াম সদস্য রেবা রহমান, আল মুজাহিদ, জাগপার শফিউল আলম প্রধান, জামায়াতের কামারুজ্জামান প্রমুখ।